শ্রেয়া চ্যাটার্জি – আসামের সবচেয়ে বড় উৎসব ‘বহাগ বিহু’, যা ‘রঙালী বিহু’ নামেও পরিচিত। বসন্তকালে উদযাপিত হওয়া এই উৎসবটি অসমীয়াদের ‘নববর্ষ’ হিসেবেও পরিচিত। এই বিহু উৎসব এক সপ্তাহ ধরে চলে। শুরু হয় গরু বিহুকে দিয়ে। যেখানে পশুকে স্নান করে, পুজো করা হয়।
তবে এবারের লকডাউন চলায় প্রত্যেককে অনুরোধ করা হয়েছে বাড়ির মধ্যে থাকতে এবং এই উৎসবকে অনেকটা নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমরা প্রত্যেকটি বিহু সমিতি দের অনুরোধ করেছি এই বছর শুধু একটি পতাকা উত্তোলন করেই যেন অনুষ্ঠান করা হয় এবং যে অনুষ্ঠানে পাঁচ জনের বেশি লোকের উপস্থিতি থাকবে না।’
বিহু অনুষ্ঠানের সঙ্গে নানান রকম খাবার তৈরির একটা গল্পও রয়েছে। বিভিন্ন রকমের পিঠে, লাড্ডু, তাছাড়া ওই সময় নতুন গামছা তৈরি হয়। যা প্রিয় মানুষের মধ্যে বিতরণ করা হয়। বছরের প্রথম দিন ‘মানহ’ নামে পরিচিত। যেদিন ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের থেকে আশীর্বাদ নেন। তবে এখন লকডাউনের সময় এই অনুষ্ঠান গুলি বন্ধ থাকবে। কারণ লকডাউনের প্রধান উদ্দেশ্যই হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। গুয়াহাটিতে প্রায় ২৬ টি বিহু সমিতি বিহু কে কেন্দ্র করে যে সাংস্কৃতিক উৎসব হয়, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আসামে এখনও পর্যন্ত ২৯ জন আক্রান্ত হয়েছেন। একজন ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে শিলচর মেডিকেল কলেজ হসপিটালে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…