জীবনযাপন

ভগবান শিবকে তুষ্ট করতে তার পূজার সব নিয়মাবলী জেনে নিন

শ্রেয়া চ্যাটার্জি – হিন্দু দেব-দেবীদের মধ্যেই সর্বশক্তিমান দেব হলেন মহাদেব অর্থাৎ শিব। তবে সে যতই হিন্দু দেব-দেবীদের মহাদেব হন না কেন শিবের আগমন অনেক প্রাচীনকালে। হরপ্পা সভ্যতার অনেক লিঙ্গ পাওয়া যায়। তবে সেই লিঙ্গ গুলি কে তারা শিবের লিঙ্গ হিসেবে পুজো করতেন কিনা এই বিষয়ে কোন রকম স্পষ্ট ধারণা পাওয়া যায়না। হরপ্পা সভ্যতা থেকে একটি বলিষ্ঠ পুরুষের মূর্তি পাওয়া গিয়েছিল যার চারপাশ ঘিরে রয়েছে বন্য জন্তুরা। কেউ কেউ একে ‘পশুপতি শিব’ বলেছেন। তবে অনেকেই একে ‘শিব’ বলতে নারাজ কারণ ‘শিব’ হলেন গৃহস্থালির দেবতা। তার চারপাশে কেন বন্য জীবজন্তু থাকবে? তবে একথা নিশ্চিত যে লিঙ্গ-পুজা অনেক আগে থেকেই ভারতে শুরু হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই সোমবার শিব পূজা করে থাকেন। তাছাড়াও শিবরাত্রি, নীলষষ্ঠী প্রভৃতি অনুষ্ঠানে শিবের থানগুলিতে দেখা যায় উপচে পড়া ভিড়। কিংবা গোটা শ্রাবণ মাস ধরে চলতে থাকে বাবার থানের জল ঢালার পালা। শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও যে সমস্ত প্রবাসী বাঙালিরা আছেন তারাও নিষ্ঠাভরে পূজো করেন।

শিব পুজো করার জন্য একটি ছোট ঘটিতে স্নান করানোর জল রাখবেন। তাছাড়াও একটি থালা, একটি গ্লাস এবং কোশাকুশি রাখবেন। সাদা চন্দন, আতপ চাল, ফুল, দুটি বেলপাতা, ধূপ ধুনো ইত্যাদি জ্বালিয়ে পুজো করতে বসবেন। নৈবেদ্য এবং পানীয় জল রাখবেন। সাদা চন্দন, ফুল-বেলপাতা, ধূপ, ধুনো এক্ষেত্রে অতি প্রয়োজনীয়। উত্তর দিক যেহেতু ব্রহ্মলোক পথ, তাই সর্বদা উত্তর দিকে মুখ করে বসে পুজো করবেন এবং লিঙ্গ কেও উত্তরমুখী রাখবেন।

বর্তমান পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে একমাত্র শিবই পারেন আমাদের এই পৃথিবী কে রক্ষা করতে। তিনি সর্বশক্তিমান। আমরা প্রত্যেকেই চাই আমাদের উপরে যেন মহাদেবের দৃষ্টি পড়ে। তিনি যেন তার সর্বশক্তি দিয়ে পৃথিবী কে রক্ষা করেন। গোটা পৃথিবী করোনা আতঙ্কে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। আমরা প্রত্যেকেই রয়েছি মহাদেবের ভরসায়। তিনি আমাদের পরিত্রাতা।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026