নিউজ

ঠান্ডা লাগা ভেবে করোনার নতুন উপসর্গ এড়িয়ে যাচ্ছেন? বিএফ.৭ এর উপসর্গগুলি কি কি জানেন?

নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন বিএফ ৭। ইতিমধ্যেই চিনে অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভেরিয়েন্টের মাধ্যমে এবং এই মুহূর্তে চীন ছাড়াও ভারতে এই উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে। গুজরাট এবং উড়িষ্যার বাসিন্দা আক্রান্তরা। করোনা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন করে সতর্কবাণী শুনিয়েছেন। বুধবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ডাকা বৈঠকে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তা সত্ত্বেও করোনা পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা কিন্তু প্রয়োজন। নতুন আক্রান্ত নতুন প্রজাতি এবং ভাইরাসের প্রকৃতির দিকে বাড়তি নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গবেষকরা জানাচ্ছেন এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর RTPCR পরীক্ষাতেও সনাক্ত করা সম্ভব নয়। সেই কারণে এখনো যারা করো না টিকা গ্রহণ করেননি তাদের কিন্তু এই নতুন করো নাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ডায়াবেটিস, কিডনি রোগ অথবা অন্য কোন রোগে আক্রান্ত তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা। তবে যদি ঠান্ডা লাগা ভেবে করোনাকে এড়িয়ে যান তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ভাইরাসের উপসর্গ কি কি।

করোনার বাকি উপসর্গের সঙ্গে এর কোনো বিশেষ বৈসাদৃশ্য কিন্তু নেই। জ্বর সর্দি কাশি গলা ব্যাথার শ্বাসযন্ত্রের সংক্রমণ থাকছে এই তালিকায়। এছাড়াও মাথাব্যথা পেট ব্যথা এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথার মত উপসর্গ দেখা দিতে পারে। এই ভাইরাসের সংক্রামিত কোন ব্যক্তি একইসঙ্গে ১০ থেকে ১৮ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। সব থেকে চিন্তার ব্যাপারটা হলো সব সময় যে উপসর্গ দেখা দেবে তার কোন মানে নেই। নিরবে এসে শরীরে বাসা বাঁধতে পারে এই উপসর্গ। তাই সাবধানে থাকা অত্যন্ত জরুরি। নতুন করে মাস্ক পরার অভ্যাস শুরু করা উচিত। ভিড় মেট্রো বাস অথবা ট্রেনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অতি মারির সময় যে সমস্ত সুরক্ষা গ্রহণ করতে হতো সেই সমস্ত সুরক্ষা আবার গ্রহণ করতে হবে। টিকা নেওয়া না থাকলে অতিসত্বর টিকা গ্রহণ করতে হবে। বাড়ির বয়স্ক এবং ক্ষুদে সদস্যদের প্রতি বাড়তি সতর্কতা নিতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026