জীবনযাপন

Hair Care Tips: এই জিনিসগুলো তেলে মিশিয়ে চুলে লাগান, চুল রেখার মতো লম্বা হবে

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকেও সাজাতে। তবে বিভিন্ন সময় চুলে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, যার ফলস্বরপ অনেকসময় অকালে চুল পড়ে যায় কিংবা চুল সাদা হয়ে যেতে থাকে। বলাই বাহুল্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধরনের সমস্যা বেশিরভাগই সহ্য করে থাকেন। তবে কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে, সঠিক সময়ে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলেই মিলবে এই সমস্যার সমাধান। জানুন বিস্তারিত।

আমরা প্রতিদিন যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি সেগুলি দিয়েই অকালে চুল পড়ে যাওয়া কিংবা অসময়ে সাদা চুলের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। চাল, জল ও চা’ই চুলের এই দুই মূল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। রইল উপায়-

১) চাল: সাধারণত খাদ্যদ্রব্য বানানোর কাজেই আমরা চাল ব্যাবহার করে থাকি। ভাত ছাড়া বেশিরভাগেরই দিন চলে না। আর সেই ভাতের জল কিংবা ফ্যান মানুষের চুলের পক্ষে উপকারী। এই কথা জানেন না অনেকেই। চালে অ্যামিনো অ্যাসিড থাকে, যা চুলের গ্রোথের পক্ষে কার্যকরী।

একটি পাত্রে ৩ কাপ জল নিয়ে তার মধ্যে হাফ কাপ চাল দিয়ে সেটি ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই ভাতের জল বা ফ্যান ভালো করে ছেঁকে নিয়ে সেটিকে ঠান্ডা করে তার মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে সেটি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার জল দিয়েও ভালো করে ধুয়ে নিতে হবে চুল। মাঝে মাঝে এই পদ্ধতি প্রয়োগ করলে চুলের সাধারণ গ্রোথ ও উজ্জ্বলতা বাড়ে অনেকগুণ।

২) চা: চা খান না এমন মানুষ নেই বললেই চলে। তবে এই চা চুলের জন্য খুবই উপকারী, একথা জানেন না অনেকেই। সাধারণত এটি চুলের বৃদ্ধিতে অধিক কার্যকরী। পাশাপাশি চুলের রঙ ও উজ্জ্বলতা দীর্ঘদিন ধরে রাখতেও সহায়তা করে।

একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ৩ চা চামচ চা দিয়ে ফুটিয়ে নিতে হবে। অবশ্য এক্ষেত্রে চা পাতার বদলে টিব্যাগও ব্যাবহার করা যেতে পারে। চা পাতা ব্যাবহার করলে সেটি ভালো করে ছেঁকে ঠান্ডা করে নিতে হবে। এরপর সেটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে ভালো করে চুল ধুয়ে নিতে হবে। এটি যদি সপ্তাহে একবার বা দুবার প্রয়োগ করা যায় তাহলে ফল পাবেন হাতেনাতে। আগের থেকে বাড়বে চুলে সাধারণ গ্রোথ। পাশাপাশি মিলবে ঘনও কালো চুলও।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026