হায়দ্রাবাদ : এবার তৈরি হলো করোনা গাড়ি। হায়দ্রাবাদের কে সুধাকর নামে এক ব্যক্তি তৈরি করেছেন এই গাড়ি। মানুষের মধ্যে সচেতনতার প্রচারের জন্য তৈরি করা হয়েছে গাড়িটি। চার চাকা বিশিষ্ট ১০০ সিসির এই গাড়িটিকে হায়দ্রাবাদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। গাড়িটির প্রতিষ্ঠাতা কে সুধাকর জানাচ্ছেন, ‘দেশ জুড়ে করোনার প্রভাবে ক্রমশই বাড়ছে মৃত্যু মিছিল। মানুষকে সচেতন করলেও অনেকাংশে সাধারণ মানুষ তা মানছেন না। তাই এই গাড়ি তৈরি করা হলো। এর মাধ্যমে সচেতনতার প্রচার করা হবে। করোনার মতো দেখতে হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এই গাড়ি।’
প্রসঙ্গত যেকোনো সামাজিক সমস্যাতেই একটি গাড়ি তৈরি করেন হায়দ্রাবাদের কে সুধাকর। এর আগে এইডসের সচেতনতার প্রচার করতে তিনি তৈরি করেছিলেন কন্ডোমের আকারের একটি গাড়ি। এছাড়াও সিগারেটের ক্ষতিকারক দিক বোঝাতে সিগারেটের আকারে গাড়ি এবং ট্রাফিক আইন মানার অনুরোধ জানিয়ে হেলমেটের আকারে গাড়ি বানিয়েও শিরোনামে এসেছেন তিনি। এবার করোনা ভাইরাসের সচেতনতার জন্য বানিয়ে ফেললেন আস্ত একটা করোনা গাড়ি।
এদিকে করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লক্ষ। এখনো পর্যন্ত মারণ এই ভাইরাসে সমগ্র বিশ্বে মৃত্যু হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৫,৮০০। ভারতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সচেতনতাই মারণ এই ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র উপায়, আর সেই সচেতনতার প্রচারেই এবার করোনা গাড়ি বানিয়ে ফেললেন কে সুধাকর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…