২০১৯ সালের মিস ইংল্যান্ড খেতাব জিতেছিলেন তিনি। তিনিই ছিলেন প্রথম বাঙালি বিলেত সুন্দরী। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর দিনই জুনিয়র ডাক্তার হিসেবে লিঙ্কনশায়ারের হাসপাতালে যোগ দিয়ে বিশ্ব জুড়ে সাড়া ফেলেছিলেন বঙ্গতনয়া ভাষা মুখোপাধ্যায়। এবার আবার শিরোনামে উঠে এলেন তিনি। পেশায় চিকিৎসক হলেও পরে সমাজসেবায় মনোনিবেশ করেছিলেন এই বঙ্গ তনয়া। এবার আবার স্টেথোস্কোপ তুলে নিলেন তিনি। করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতিতে ব্রিটেনের মানুষের পাশে দাঁড়াতে আবার নিজের পুরানো পেশায় ফিরে এলেন তিনি।
তিনি বলেন, ‘খেতাব জয়ের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবার কাজে যোগ দেওয়ার জন্য ডাক আসে। ফলে সে সময় ডাক্তারি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ব্রিটেনে আমার সহকর্মীরা এখন সংকটের মধ্যে রয়েছে। তাই তাদের ডাকে সাড়া দিয়ে আবার নিজের পুরানো পেশায় ফিরে এলাম।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘যেখানে প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে সেখানে সৌন্দর্যের মুকুটের কোন মূল্য নেই। ইংল্যান্ড আমাকে সেরা সুন্দরী বেছে নিয়েছিল, এবার তাদের পাশে দাঁড়িয়ে তাদের মর্যাদা দিতে চাই।’ ফিরে এসে তিনি আবার বস্টনের পিলগ্রিম হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিয়েছেন।
এতদিন বিভিন্ন দেশে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন তিনি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তান প্রভৃতি। এছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন মিস ইংল্যান্ড জয়ী ভাষা মুখোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…