ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় ঘোষণা আয়কর দপ্তরের, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রিটার্ন মেটানো হবে শীঘ্রই

লকডাউনের মাঝেই করদাতাদের জন্যে স্বস্তির খবর এলো। আয়কর দপ্তরের তরফে বুধবার জানানো হয়েছে, যারা আয়কর রিটার্ন ফাইল করেছেন তাদের যে রিফান্ড হবে তা শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড করদাতাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পাঠানো হবে বলে জানানো হয়েছে। GST এবং কাস্টমসের ক্ষেত্রেও রিফান্ডের টাকা শীঘ্রই দেওয়া হবে। জানা যাচ্ছে, এই সব মিলিয়ে প্রায় ১৮,০০০ কোটি টাকা রিফান্ড করতে হবে আয়কর দপ্তরকে।

আয়করের টাকা রিফান্ড এলে প্রায় ১৪ লক্ষ করদাতার উপকার হবে তাতে, এবং GST ও কাস্টমসের রিফান্ডের টাকায় আরও এক লক্ষ ব্যবসায়ী উপকৃত হবেন। বিশেষজ্ঞদের মতে লকডাউনের মাঝে সাধারণ মানুষের হাতে নগদ অর্থের জোগান দিতেই এই টাকা রিফান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আগে আয়কর দেওয়ার পর রিফান্ডের টাকা চেকের মাধ্যমে দেওয়া হতো। পরে সেটা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নিয়ম চালু হয়। কিন্তু তা দেওয়া হতো অনেকটা সময় পরে। এই লকডাউনের মাঝে নগদের জোগান বাড়াতে তা দ্রুত করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

লকডাউনে করদাতাদের সুবিধার্থে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ২০১৮-১৯ আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার শেষ দিন বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে, যা আগে ছিল ৩১ মার্চ। একই সাথে দেরিতে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সুদের হারও কমানো হয়েছে ১২ থেকে ৯ শতাংশে। এবার এই সুবিধা দিলো আয়কর দপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026