উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩২৬ জন। সুস্থ হয়েছেন ২১ জন। আর মারা গেছেন ৩ জন। এই পরিস্থিতিতে লকডাউন ওঠাতে চায়না যোগী সরকার। এবার উত্তরপ্রদেশের ১৫ টি জেলাকে পুরোপুরি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানিয়েছে যোগী সরকার। এই ১৫ টি জেলার তালিকাতে রয়েছে- লখনউ, নয়ডা , গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, আগ্রা, মিরাট, সামলি ও সাহারানপুর।
কয়েকদিন আগেই যোগী সরকার জানিয়ে দিয়েছিলো যে তারা চায় লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব বলেছেন যে রাজ্যে যখন পুরোপুরি করোনা মুক্ত হবে তখনি তারা লকডাউন তুলে দেবে। সেক্ষেত্রে একজন ও যদি আক্রান্ত থাকেন তাহলে লকডাউন তোলা সম্ভবপর হবে না।
শুধু উত্তরপ্রদেশ নয়, অসম, তেলেঙ্গানা, কর্ণাটক সরকার ও লকডাউন বাড়ানোর পক্ষে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কেউ আবার ধাপে ধাপে লকডাউন তোলার কথা বলেছেন। তবে আগামী শনিবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…