কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে এপ্রিলের শুরু থেকেই মহিলাদের জনধন একাউন্টে টাকা ঢুকবে। আর এর ফলে উপকৃত হবেন দেশের ২০ কোটি গরিব মহিলা। সেই অনুযায়ী টাকা ঢুকতে শুরু করেছে জনধন একাউন্টে। বর্তমান পরিস্থিতিতে হাতে এই ৫০০ টাকা আসায় মোদীকে ধন্যবাদ দিয়েছেন উপকৃত মহিলারা।
গরিব মানুষদের যাতে অনাহারে পড়তে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যাদের জনধন একাউন্ট আছে তাদের একাউন্টে সরাসরি ৫০০ টাকা মাসিক হিসাবে ঢুকবে। তিনমাস টাকা দেবে সরকার।
৩ এপ্রিল থেকে যাদের একাউন্টের শেষ ডিজিট ০-১ তাদের টাকা ঢুকেছে। আর ২-৩ শেষ ডিজিটের একাউন্টগুলিতে ৪ এপ্রিল টাকা ঢুকেছে। আর ৭ এপ্রিল ৪-৫ শেষ ডিজিটের একাউন্টে টাকা দেওয়া হবে বলে জানা গেছে। ৯ এপ্রিলের মধ্যে সবার একাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। তবে অনেকে টাকা পাইনি বলেও অভিযোগ করেছেন।
সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বার বার বলা হয়েছে। ব্যাঙ্কে ভিড় করতে বারণ করা হয়েছে। বিহারের সমস্তপুরে মহিলাদের টাকা ঢুকতেই তারা ব্যাঙ্কে এসে ভিড় করতে শুরু করে। তাই এই ভিড় যাতে না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…