দেখতে দেখতে ভারতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। ক্রমেই ভয়ানক আকার নিচ্ছে করোনা। দেশে দীর্ঘদিন লকডাউন চললেও রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়ে ১ লক্ষ ছাড়িয়ে গেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৩৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৪ হাজার ৯৭০ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৩১ জন। বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত বর্তমানে ১১ নম্বরে দাঁড়িয়ে আছে। ভারতের আগে রয়েছে ইরান।
দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের সংখ্যা রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮ জন। মৃতের সংখ্যা ১ হাজার ২৪৯ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০ জন ও মৃত্যু হয়েছে ৮১ জনের। গুজরাটে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৪৫ জন। করোনার বলি হয়েছেন ৬৯৪ জন। রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জন, মৃত্যু হয়েছে ১৬৮ জনের।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ২৪৪ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬ জন। এদিকে দেশে ১৮ মে থেকে শুরু হয়েছে লকডাউন ৪.০। চলবে ৩১ মে পর্যন্ত। প্রায় ২ মাস ধরে লকডাউন চলছে তবুও সংক্রমণ রোধ করা যাচ্ছে না। বরং বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…