নিউজ

বুধবার সন্ধ্যেয় আছড়ে পড়বে শতাব্দীর প্রথম সুপার সাইক্লোন ‘আমফান’

আবহবিদদের মতে এই ঘূর্ণিঝড় কিন্তু খুব ভয়ানক আকার নেবে। সব তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন আমফান। এমনকি এর আগের ঝড়গুলির থেকেও এর ক্ষমতা অনেক গুন বেশি। নিমেষেই সব লন্ডভন্ড করে দিতে পারে। পশ্চিমবঙ্গের এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঝড়ের গতিবেগ সব পুরানো রেকর্ড ভেঙে দিতে পারে। ২০১৩ সালের ফাইলেনের থেকেও বেশি শক্তিশালী আমফান।

এমনকি ১৯৯৯ সালে যে ঝড় ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশাল এলাকা ধ্বংস করে দিয়েছিল। এর ক্ষমতা আরও বেশি। বর্তমানে এই ঘূর্ণিঝড় প্রতি ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে আসছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

১৯ তারিখ সকালের পর থেকে দুপুর পর্যন্ত ৫৫-৭৫ কিলোমিটার বেগে ঝড় বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। ২০ তারিখ সকালে পশ্চিমবঙ্গের একাধিক জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৭৫-৯৫ কিলোমিটার হবে। আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫-১৮৫ কিলোমিটার হবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার হতে পারে। এর সাথেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026