নিউজ

অবশেষে এল সাফল্য, করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ মার্কিন সংস্থার

প্রাথমিকভাবে সাফল্য এসেছে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার পরীক্ষামূলক প্রয়োগে, এমনটাই জানাল মডার্না ভ্যাকসিন নামের এক মার্কিন বায়োটেক সংস্থা। তাদের দাবি, করোনার প্রতিষেধক হিসেবে mRNA- 1273 ভ্যাকসিনটি মানব শরীরে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকরী ভূমিকা নিতে চলেছে। প্রাথমিকভাবে যে ৮ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছিল, তারা প্রত্যেকেই করোনার বিরুদ্ধে লড়াই করে সফল হয়েছেন।

ওই বায়োটেক সংস্থা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দাবি করেছে যে, এই ভ্যাকসিনটির কোনরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সম্পূর্ণ নিরাপদ ও সহনশীল এটি। মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস দাবি করেছেন, এই ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগ থেকে জানা গেছে যে, প্রাকৃতিক ভাবে তৈরি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত এই ভ্যাকসিন। প্রসঙ্গত, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পক্ষ থেকে এই পরীক্ষাটি করা হয়েছে। যার জন্য মার্কিন সরকারের কোষাগার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

এই পরীক্ষাটি একেবারেই প্রাথমিক স্তরে ছিল বলে বলে জানিয়েছে মডার্না। প্রাথমিকভাবে মোট ৪৫ জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। মোট তিনটি দফায় এই পরীক্ষা চালানো হয়েছে। ১৫ জনের একেকটি দল তৈরি করে পরীক্ষাটি চালানো হয়। সবার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। দ্বিতীয় দফায় আরও বেশি মানুষের মধ্যে প্রয়োগ করা হবে এই টিকা। পরবর্তী কালে বৃহত্তর আকারে পরীক্ষা করে দেখা হবে তৃতীয় দফায়। তৃতীয় দফায় সাফল্য মিললে তবেই নিশ্চিত হওয়া যাবে এই টিকা প্রয়োগ নিয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026