দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেখানে মোট আক্রান্ত ৩ হাজার ২২৩ জন, মৃত্যু হয়েছে ২০১ জনের। এদিকে মুম্বাইয়ের সবচেয়ে জনবহুল এলাকা ধারাভিতে ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০০-র গন্ডি পার করেছে। মোট করোনা সংক্রমিত ১০১ জন। এদের মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।
এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বস্তি ধারাভি। বিশাল জায়গা জুড়ে বিস্তার ধারাভির। এখানে প্রায় ১০ লক্ষ মানুষ বাস করেন। প্রতিটি বাড়িতে একসাথে কমপক্ষে ৮ জনের বাস। সব ঘরগুলিই পরস্পরের সাথে যুক্ত। ফলে এখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। কিন্তু এই জায়গাতে যদি একবার দ্রুত হারে সংক্রমণ ছড়ায়, তাহলে পরিস্থিতি ভয়ানক হবে।
ধারাভিতে সংক্রমণ রোধের জন্য সদা তৎপর মহারাষ্ট্র প্রশাসন। ক্রমাগত চলছে টেস্টিং। এই এলাকাকে মহারাষ্ট্রের হটস্পট এলাকা বলে ও ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আবার কিছু অংশকে অতিস্পর্শকাতর এলাকা রয়েছে। সেই এলাকাগুলিকে পুলিশ ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে কার্যত অসহায় বাণিজ্যনগরী মুম্বাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…