আজ রাজ্যে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গের সাথে কলকাতাতেও আজ বিকেলের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প এসে ঢুকছে রাজ্যে। তাই আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে রাজ্যে।
আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা। কলকাতাতেও রয়েছে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু এলাকাতে কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারেও উত্তরবঙ্গের ৫ জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ, দার্জিলিং-এ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
আবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই ২৪ পরগনার রবিবার বৃষ্টি হতে পারে। কোথাও ঝোড়ো হাওয়া বইবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। আকাশ মেঘলা। বাতাসে জলীয়বাষ্পের পরিমান ৫৩ থেকে ৭৮ শতাংশ। গতকাল কলকাতার কিছু এলাকাতে হালকা বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…