নিউজ

নৌবাহিনীতেও ছড়িয়ে পড়লো সংক্রমণ, ২০ জনের শরীরে মিললো করোনা ভাইরাস

শনিবার ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মুম্বাইয়ের নৌ চত্বরে কাজ করা ২১ জন কর্মচারীর শরীরে কোভিড ১৯-এর ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে আইএনএস অ্যাংগ্রের জন নাবিকও রয়েছেন। মুম্বইয়ের এক সমুদ্র তীরবর্তী অঞ্চলে জাহাজটি নোঙর করা রয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ‘এখনও কমিউনিটি ট্রান্সমিশন ঘটেনি এখানে। পৃথক পৃথক ভাবেই এদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৭ এপ্রিল এক নাবিকের দেহে ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছিল।’ এরপরই ওই নাবিকের পরিচিতদের করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হয়েছিল। পুরো ইনলাইভিং ব্লকটি তৎক্ষণাৎ অন্যদের থেকে পৃথক করা হয়েছিল। আইএনএস অ্যাংগ্রেকে লকডাউনের আওতায় রাখা হয়েছিল। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, সরকার নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখনও পর্যন্ত জাহাজে ও সাবমেরিনে সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌবাহিনী। ৭ এপ্রিল যে সংক্রামিত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল সেটিই ছিল নৌবাহিনীর সঙ্গে যুক্ত প্রথম সংক্রমণ। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীতে এখনও পর্যন্ত ৮ জনের শরীরে করোনা ভাইরাসের ইতিবাচক সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে।

‘এখনও অবধি পুরো ভারতীয় সেনাবাহিনীতে ৮ জনের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে দুজন চিকিৎসক এবং একজন নার্সিং সহায়কও রয়েছেন। চারজন চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। লাদাখে কোভিড ১৯ সংক্রামিত ব্যক্তি পুরোপুরি সেরে উঠেছেন। নিজের দায়িত্ব পালনে কাজেও যোগ দিয়েছেন তিনি।’ শুক্রবার এ কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারভানে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তির সংখ্যা ১৩,৮৩৫। যার মধ্যে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫২ জনের। সংক্রমণ থেকে সেরে ওঠার পর হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন ১,৭৬৭ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026