নিউজ

করোনাভাইরাস : ভারতে ৪০০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১০৯ জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪,০৬৭  জন। মৃত্যু হয়েছে ১০৯ জনের। সুস্থ হয়েছে ২৯১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বাধিক ৬৯৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩২ জন। আজ লকডাউনের ১৩ তম দিনে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্র অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,২৭৩,৭৯৪ জন। আর মৃত্যু হয়েছে ৬৯,৩৭৪ জনের। মধ্যেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষের বেশি মানুষ। বিশ্বে সব দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মার্কিন মুলুকে। সেখানে করোনাতে আক্রান্ত হয়েছেন ৩,৩৭,২৭৪ জন। আমেরিকাতে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে ইটালি ও স্পেনে আক্রান্তের সংখ্যা আগের তুলনাতে একটু হলেও কমেছে।

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাত ৯ টার সময় ঠিক ৯ মিনিটের জন্য ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট, টর্চ জ্বালায় গোটা দেশ। কেউ কেউ আবার আতসবাজি  ফাটায়, স্লোগান দেয় এবং রাস্তায় মশাল নিয়ে বেরিয়ে জমায়েত শুরু করে। এই জন্য পুলিশ বহু মানুষকে আটক করেছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026