কৌশিক পোল্ল্যে: তিনি এই বাংলার মহানায়িকা। রমা সেন থেকে অভিনেত্রী সুচিত্রা সেন হয়ে ওঠা এবং দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ার জীবনে অসাধারন অভিনয়ে বাঙালিদের মাতিয়ে রাখার কাহিনী আজও কেউ ভোলেননি।
মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম 6ই এপ্রিল 1931 সালে, ওপার বাংলার পাবনায়। তার অভিনয়ের কথা বলতে গেলে একটা বড়সড় উপন্যাস তৈরি হতে পারে। বাঙালির প্রানের জুটি উত্তম-সুচিত্রা, আর সুচিত্রা সেনের নাম বললেই কোথাও গিয়ে যেন ঘুরে ফিরে উত্তম কুমারের নামও চলেই আসে। টলিউড থেকে বলিউড একসময় যার দাপুটে রাজত্বের অংশ হয়েছে সেই সুচিত্রা সেনের বেশ কিছু দুর্লভ ছবি এবার ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে এল।
আমরা সকলেই জানি ‘প্রনয় পাশা’ ছবিটির পর আর কখনোই ক্যামেরার সামনে সেভাবে আসেননি তিনি। একই কারনে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে বলে তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার নিতেই অস্বীকার করেন, যদিও ভারত সরকার দ্বারা তিনি পদ্মশ্রী এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ‘বঙ্গবিভূষন’ সম্মানে ভূষিত হন।
2014 সালে 17ই জানুয়ারি দিনটিতে, তার প্রয়ানে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বাংলা। তার মৃত্যুতে তারই ইচ্ছানুযায়ী বিশেষ রাখঢাক করে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ওনার প্রতি সম্মানজ্ঞাপনে শূন্যে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
সেই মহানায়িকার বেশ কিছু দুর্লভ ছবি প্রকাশ্যে এল ফেসবুকের মাধ্যমে। সঞ্জয় ভট্টাচার্য নামে জনৈক ব্যক্তি পোস্ট দিয়ে এই ছবিগুলি প্রকাশ করেন। সুচিত্রা সেনের স্মৃতিতে মুগ্ধ আপামর বাঙালিগন তাকে কমেন্টবক্সে শ্রদ্ধা নিবেদন করলেন। মহানায়িকার এইছবি গুলির একঝলক নীচে সাজানো রইল আপনার জন্য।
রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…
IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…
একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…