ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রভিডেন্ট ফান্ডে জন্মতারিখ প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর তরফে গতকাল জানানো হয়েছে যে, এবার থেকে EPFO এর সদস্যদের জন্মতারিখ হিসেবে আধার কার্ডকেও মান্যতা দেওয়া হবে। রবিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে একথা। EPFO তে জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে যেসব নথি দেওয়া যায় সেসবের সাথেই এবার যুক্ত হলো আধার কার্ড। কেওয়াইসি করার ক্ষেত্রেও আধারকার্ড ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

গতকাল শ্রম মন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, EPFO এর কোনো গ্রাহক যদি তাঁর জন্মতারিখ সংশোধন করতে চান তাহলে এখন থেকে অন্যান্য নথির পাশপাশি আধার কার্ডও গ্রহণযোগ্য হবে। অনলাইনেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে শ্রম মন্ত্রক আরও জানিয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের আরও বেশি সংখ্যক গ্রাহককে অনলাইন পরিষেবাই নিয়ে আসাই আমাদের লক্ষ্য। সেইজন্য EPFO তে জন্মতারিখ যাচাই এবং অন্যান্য সংশোধনের জন্য গ্রাহকদের কাছে অনুরোধ করা হচ্ছে।’

প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ বা মূল বেতন এবং মহার্ঘ ভাতার মোট অঙ্কের মধ্যে যেটি কম সেটি তুলে নেওয়া যাবে। আর এবার এই ঘোষণা করা হলো EPFO এর তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026