কৌশিক পোল্ল্যে: সারা পৃথিবী এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন, তাতে মানব সভ্যতার অবক্ষয় বেশ ঘনিয়ে এসেছে বলা চলে। আজ যদি সমস্ত মানুষ সতর্ক হয়, সচেতন থাকে তাহলেই আমরা এই বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মারন ভাইরাসকে প্রতিহত করতে পারি। এরকম একটি সামাজিক বার্তা যদি সামাজিক ছবির মাধ্যমে ফুটিয়ে তুলে সকলের সামনে পরিবেশন করা হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে?
হ্যাঁ ঠিকই ধরেছেন। করোনা বিপর্যয়ে আতঙ্কিত না হয়ে শক্তমনে রুখে দাঁড়াতে যে মানসিক সাহসের দরকার, এবং একতা বজায় রাখার যে বিষয় সেই নিয়ে একটি শর্টফিল্ম বানানোর পরিকল্পনা করা হয়েছে সাধারন মানুষদের নিমিত্তে। ছবির নাম ‘ফ্যামিলি’।প্রসূন পান্ডের পরিচালনায় এই সিনেমায় বিগ বি অমিতাভ বচ্চন ছাড়াও থাকছেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত ও চিরনজীবী এবং সেই সঙ্গে বলিউডের লাভ বার্ডস রনবীর কাপুর, আলিয়া ভাট সহ থাকছেন আরও অনেকে।
সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকার দ্বারা নির্দেশিত সমস্ত নিয়ম পালন করে একযোগে কাজ করার একতাকে তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য। এছাড়াও যারা এখনও পর্যন্ত কোভিড-১৯ করোনার ভয়াবহতা সম্পর্কে অবগত নন, যারা এখনও সরকারি নিয়ম ভেঙে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্যই এটি একটি শিক্ষনীয় ভিডিও। সর্বোপরি সকল দেশবাসীকে সুস্থ রাখতে ও সচেতন করে তুলতে সিনেমাকেই সম্বল করলেন রূপোলি পর্দায় নামজাদা শিল্পীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…