ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনের মাঝেও সুখবর, SBI গ্রাহকরা বাড়িতে বসে পাবেন বিশেষ সুবিধা

করোনা ভাইরাসের প্রভাবে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউন ঘোষণা করার সময় প্রথমে ঘোষণা করা হয়েছিল এই সময় ব্যাংক একটি নির্দিষ্ট সময়ে খোলা থাকবে, কিন্তু তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে সবদিনই ব্যাংক খোলা থাকবে।

এবার এক ধাপ এগিয়ে এই লকডাউনের সময় আপনার ঘরে পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে, তাদের বয়স্ক গ্রাহকদের কথা মাথায় রেখে ডোরস্টেপ পরিষেবা চালু করলো তারা। তবে নিৰ্দিষ্ট কিছু শাখাতেই এই পরিষেবা পাওয়া যাবে। তবে সব পরিষেবা নয়, বিশেষ কিছু পরিষেবাই দেওয়া হচ্ছে। একনজরে দেখে নিন কি কি পরিষেবা স্টেট ব্যাংক দিচ্ছে।

ক্যাশ দেওয়া, ক্যাশ নেওয়া, চেক দেওয়া, চেক রিকুইজিশন স্লিপ নেওয়া, কেওয়াইসির জন্য নথি নেওয়া এরকম বেশ কিছু সুবিধা দিচ্ছে এসবিআই।

এই সার্ভিস নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে:

১. টোল ফ্রি নম্বর 1800111103 তে সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে ফোন করতে হবে।

২. যেসমস্ত গ্রাহকদের সম্পূর্ণ কেওয়াইসি করা আছে তারাই এই সুবিধা পাবেন।

৩. ডোরস্টেপ পরিষেবা নিতে গেলে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। এই সার্ভিস চার্জ নন-ফিনান্সিয়াল কাজের জন্য ৬০ টাকা সাথে GST চার্জ এবং ফিনান্সিয়াল কাজের জন্য ১০০ টাকা সাথে GST চার্জ।

৪. একেবারে হোম ব্রাঞ্চ থেকে এই পরিষেবার জন্য গ্রাহককে নাম নথিভুক্ত করতে হবে। এক্ষেত্রে গ্রাহকের মোবাইল নম্বর হোম ব্রাঞ্চের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নথিভুক্ত করতে হবে।

৫. একদিনে সর্বোচ্চ ২০,০০০ টাকা তোলা অথবা জমা দিতে পারবেন একজন গ্রাহক।

৬. যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা এই সুবিধা পাবেনা।

৭. নাবালকদের জন্য এই সুবিধা দেবে না এসবিআই। এমনকি কখনো সংস্থার ক্ষেত্রেও এই সুবিধা প্রদান করা হবে না বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026