লকডাউন চলাকালীন রেশন বন্টন নিয়ে ডিলারদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কোথাও সবাই রেশন পাচ্ছে না তো কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠছে। রয়েছে মাঝপথে রেশন সামগ্রী পাচার করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও। এর মাঝে সরকারের ঘোষণা মতো সাধারণ মানুষ রেশন না পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই। ডিজিটাল কার্ড না থাকায় রেশন না পেয়েও ক্ষিপ্ত বহু মানুষ। তাই মানুষের ক্ষোভ প্রশমনে এবার এগিয়ে এল রাজ্য সরকার।
এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ডিলারদের স্পষ্ট জানিয়ে দেন, লকডাউন চলাকালীন রেশন কার্ড বা ফুড কুপন থাকলেই রেশন দিতে হবে। এই সংকটময় পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম মেনে চাল ও গম দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ অমান্য করে কোন ডিলার যদি রেশন সামগ্রী দিতে অস্বীকার করে তাহলে বিষয়টি প্রশাসনের গোচরে আনার পরামর্শও দেন জনগণকে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, মোট ১৬ লক্ষ মানুষ আরকেএসওয়াই-১ রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন। যাদের কাছে রয়েছে তারা নির্দিষ্ট স্কেল অনুসারে ৫ কেজি করে চাল ও গম পাবেন। অন্যরা ফুড কুপন সংগ্রহ করে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন পুরমন্ত্রী। প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ শুরু করেছে রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…