গত ২৪ ঘন্টায় রেকর্ড সংক্রমণ ভারতে। একদিনে দেশে করোনাতে আক্রান্ত হয়েছেন ১হাজার ৯৯০ জন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জন। আর গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৯ জনের। মৃতের সংখ্যা ৮২৪। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী প্রায় ৬৮ শতাংশ করোনা আক্রান্তের খবর এসেছে ২৭ টি জেলা থেকে।
এই তথ্যের উপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে করোনা ভাইরাস এখন ক্লাস্টার হিসাবে ছড়াচ্ছে। এই ২৭ টি জেলা রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যগুলি থেকে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬২৮ জন। যা পুনরায় দেশের মধ্যে সর্বাধিক। এদিকে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬১১ জন, আর মৃত্যু হয়েছে ১৮ জনের। দেশে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এদিকে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষ ৯৬ হাজার ৯৫৯ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৮৪৫ জন, তবে আক্রান্তদের মধ্যে থেকেও সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ১৬ হাজার ৫৫০ জন। বিশ্বে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৮ হাজার ১৫৪ জন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে মারণ করোনা ভাইরাসে প্রাণ গিয়েছে ৫৩ হাজার ৭৫৫ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…