ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংকে গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না, নতুন পদ্ধতিতে শুরু কাজ

২৫শে মার্চ লকডাউন জারি হওয়ার পর প্রথমদিকে বন্ধ ছিল সমস্ত ব্যাংক। কিন্তু তারপর নানারকম শর্ত মেনে খোলা হয় ব্যাংকের শাখা। বর্তমানে সমস্ত ব্যাংকের সব শাখাই খোলা। কিন্তু এমন অনেকেই আছেন যারা ব্যাংকে যেতে পারছেন না। তাদের জন্য নতুন পরিষেবা আনলো হরিয়ানা সরকার। হরিয়ানায় এবার থেকে ব্যাংকের স্লট বুক করা যাবে। বাড়িতে বসেই বুক করা যাবে ব্যাংকের নির্দিষ্ট স্লট। গ্রাহকরা বাড়িতে বসেই ব্যাংকের স্লট বুক করে পোস্টাল ব্যাংক সার্ভিসের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। নতুন এই পরিষেবার জন্য হরিয়ানা সরকার স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের সাথে হাত মিলিয়েছে। নতুন এই ব্যবস্থাটি কি জেনে নিন।

একটি জনপ্রিয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, হরিয়ানায় এবার থেকে বাড়িতে বসেই বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা তাদের নির্দিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবে। তারজন্য গ্রাহকদের ব্যাংকের একটি টাইম স্লট বুক করতে হবে। টাইম স্লট বুকিংয়ের জন্য প্রথমে https://bankslot.haryana.gov.in সাইটে লগ ইন করতে হবে। সেখানে Book Your Bank slot today অপশনে ক্লিক করে ব্রাঞ্চের IFSC কোড দিতে হবে। IFSC কোড দিয়ে ভেরিফাই করানোর পর টাইম স্লট বুকিং হয়ে যাবে। টাইম স্লট বুকিংয়ের পর আপনি স্ট্যাটাসও দেখতে পাবেন, এর জন্য গ্রাহকদের নাম এবং ফোন নম্বর দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করলেই দেখা যাবে আপনার স্লট বুকিং হয়েছে কিনা।

পোস্টাল ব্যাংক সার্ভিসের মাধ্যমে বাড়িতেই টাকা পেতে গ্রাহককে প্রথমে https://bankslot.haryana.gov.in সাইটে লগইন করতে হবে। এরপর সাইটে Cash Delivery at home Postal Bank Service অপশনে ক্লিক করুন। এরপর নির্দিষ্ট জায়গায় নাম, মোবাইল নম্বর, অ্যামাউন্ট, জেলা, শহর, পিন কোড ও বাড়ির ঠিকানা দিলেই হয়ে যাবে। এই পদ্ধতিতে কমপক্ষে ১০০০ টাকা তুলতে হবে এবং সর্বাধিক ১০,০০০ টাকা তোলা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026