রাজ্যে করোনা পরিস্থিতি এখনও নাগালের মধ্যেই, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যসচিব
রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২৪৫ জন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১২ জন। একদিনে ৩ জন মারা গিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৫ জন। তবে সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেনি বলে নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব।
মুখ্যসচিব এরসাথে বলেছেন যে রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৬ হাজার ১৮২ জন। এখনও পর্যন্ত ২২০ টি রেপিড টেস্ট হয়েছে। আগামীকাল রেপিড টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সরকারি কোয়ারেন্টিনে রয়েছেন ৫ হাজার ১৬ জন। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ৩৩ হাজার ৩০৫ জন। এদের মধ্যে ১ হাজার ৬৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ৪ লাখের বেশি পিপিই দেওয়া হয়েছে বলে তিনি বলেছেন।
মালদহে যে ৭৪ টি করোনা টেস্ট করা হয়েছে, তার মধ্যে সবকটি নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। রাজ্যে ২ টি নতুন ল্যাব খোলা হয়েছে আরজিকর ও আরসিএনসিআই -তে। এরসাথে তিনি বলেছেন যে তিনি নিজে আজ কেন্দ্রের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কেন্দ্রের প্রতিনিধি দলকে তিনি বলেছেন তারা কলকাতার বিভিন্ন এলাকাতে ঘুরতে পারবেন কিন্তু তাদের সঙ্গে রাজ্যের লোকাল অফিসাররা থাকবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…