রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বাংলায় প্রতিদিনই নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও সংক্রমণের সংখ্যাটা নেহাত কম নয়। লকডাউন মেনে চলার জন্য বার বার বলা হচ্ছে। বিষয়ে করে রেড জোনগুলিতে লকডাউন আরও শক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য মঙ্গলবার রাস্তায় নামেন খোদ মুখ্যমন্ত্রী। রাজাবাজারে গিয়ে তিনি মাইকিং করে সকলকে লকডাউন মেনে চলার জন্য আবেদন করেন।
শুধু রাজাবাজার নয়, মঙ্গলবার তিনি পার্কসার্কাসেও যান। গাড়িতে করেই তিনি সবাইকে লকডাউন মানার কথা বলেন। তিনি বলেন, ‘লক ডাউনের জন্য সাধারণ মানুষের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু এই লক ডাউন মানলেই আমরা সুস্থ থাকবো। তাই সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং লক ডাউনকে সফল করুন।’ এছাড়াও তিনি আরও জানান, ‘যদি কোনো অসুবিধা হয় তাহলে তা পুলিশকে তৎক্ষনাৎ জানান, পুলিশ ব্যবস্থা নেবে।’ এদিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে লক ডাউন চলাকালীন কোনোরকম জমায়েত করা যাবে না।
আরও বলা হয়েছে, সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রেখে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। তাহলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন পরেই ইসলাম ধর্মের রমজান মাস শুরু। ইসলাম ধর্মের প্রধানরাও লক ডাউনের ফলে সিদ্ধান্ত নিয়েছেন, লক ডাউনকে ১০০ শতাংশ সফল করতে কোনোরকম ধর্মীয় সমাবেশ তারা করবেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…