কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাসের বাড়তে থাকা প্রাদুর্ভাবে পিছিয়ে গেল বিখ্যাত পর্নস্টার মিয়া খলিফার বিয়ের তারিখ। সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদটি নিজেই শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। উল্লেখ্য আমেরিকা বর্তমানে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে, ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা। এই দেশেরই বাসিন্দা মিয়া খলিফা।
আমেরিকান পর্ন সিনেমায় একেবারে শীর্ষ সুপারস্টার বলা চলে তাকে। উক্ত ইন্ডাস্ট্রিতে কাজ করে রীতিমতো রাজ জমিয়েছিলেন মিয়া, এখন অবশ্য আর পর্নছবি করেন না। তবে বর্তমানে তিনি খানিকটা হতাশ যেহেতু তার সঙ্গীর সঙ্গে ঠিক হওয়া বিয়ের তারিখটি একরকম অনিশ্চিত হয়ে গিয়েছে।
এ বছরের ১০ই জুন তারিখে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার শুভ দিনটি স্থির হয়েছিল, তবে করোনার মারাত্মক প্রভাবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখেই আপাতত বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মিয়া ও তার সঙ্গী।
এর আগেও ২০১১ সালে নিজের এক স্কুলমেটের সঙ্গে বিয়ে করেন তিনি, যে সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি, ২০১৬ সালে উভয়ের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর মিয়ার জীবনে আসেন রবার্ট স্যান্ডবার্গ এবং বছর খানেক আগে তার সঙ্গেই বাগদান সারেন মিয়া। লস অ্যাঞ্জেলস এর বাসিন্দা রবার্ট পেশায় একজন শেফ। করোনা বিপর্যয়ে বিখ্যাত পর্ন তারকার বিয়ের দিনটি এরকম অনিশ্চিত রয়ে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…