দেশ

চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস এর নতুন ভেরিয়েন্ট, নতুন করে আক্রান্ত একই রাজ্যের ২১ জন

এতদিন ডেল্টা ভেরিয়েন্ট এর জন্য সারা ভারতে চলছিল করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। আর এবার এসে হাজির হলো করোনাভাইরাস এর অন্য একটি ভেরিয়েন্ট যার নাম ডেল্টা প্লাস। মহারাষ্ট্রে করোনার ডেল্টা প্লাস এর সংক্রমণ ধরা পড়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন ইতিমধ্যেই ২১ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ করা গেছে। এবং এই নতুন সংক্রমন শুরু হওয়ায় তৃতীয় ঢেউ আসার আশঙ্কা শুরু করেছেন অনেকেই।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, “গত ১৫ মে থেকে ইতিমধ্যেই ১০০ জনের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে এরকম করে পাঠানো হয়েছিল স্যাম্পল। ইতিমধ্যেই সাড়ে ৭০০০ নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ২১ জনের দেহে ডেল্টা প্লাস প্রজাতি পজিটিভ পাওয়া গেছে।”

মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে এবং কোথা থেকে এই ব্যাক্তিরা আক্রান্ত হলেন সেই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ এবং পর্যালোচনা। এছাড়াও তারা টিকা নিয়েছিলেন কিনা বা টিকা নেওয়ার পর সংক্রমিত হলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। আপাতত পাওয়া খবর অনুযায়ী যে ২১ জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে তাদের মধ্যে ৯ জন রত্নগীরি, ৭ জন জলগাও, ২ জন মুম্বাই এবং ১ জন করে পালঘর, সিন্ধুদুর্গ এবং ঠানেতে বসবাস করেন।

করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির কারনে ভারতে এসে হাজির হয়েছিল করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। আর এবারে যদি এই ভাইরাসের কারণে তৃতীয় ঢেউ এসে হাজির হয় তাহলে ভারত সরকারের পক্ষে সমস্যার কারণ হয়ে যাবে। মনে করা হচ্ছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ-এর ডেল্টা ভেরিয়েন্ট ভাইরাস রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। দু’দিন আগেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া আমাদের জানিয়েছিলেন এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট আরো বেশি মারাত্মক হতে পারে। ফলে স্বভাবতই আশঙ্কার প্রহর গুনছে সারাদেশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026