টেক বার্তা

সস্তা প্ল্যানে আনলিমিটেড ডেটা, বাম্পার প্ল্যান আনল Airtel

সম্প্রতি Reliance Jio সংস্থা চারটি ফ্রিডম রিচার্জ প্ল্যান এনেছিল বাজারে। যেখানে দৈনিক ডেটার জন্য কোনো নির্দিষ্ট লিমিট থাকবে না। বলাবাহুল্য বেশ প্রশংসিত হয়েছিল গ্রাহকদের কাছে। এবার Jio কে টক্কর দিতে Airtel নিয়ে আসছে লিমিটলেস ডেটার অফার‌।

সারাদিন যত ইচ্ছা ডেটা ব্যবহার করুন। কোনো দৈনিক ডেটা লিমিট থাকছে না। 456 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জে এমন‌ই বাম্পার অফার দিচ্ছে Airtel। থাকছে যেকোনো প্রান্তে যেকোনো নেট‌ওয়ার্ক কন্ডিশানে আনলিমিটেড কলের সুবিধা। থাকছে দিনপ্রতি 100 টি করে এ‌সএম‌এস করার সুযোগ।

মোট 60 দিনের ভ্যালিডিটি থাকবে এই রিচার্জের। এবং ডেটা দেওয়া হচ্ছে 50 জিবি। এই প্ল্যানে রোজকার ডেটা ইউসেজে কোনও লিমিট থাকছে না। গ্রাহকরা টাকা দিয়ে রিচার্জ করে নির্দিষ্ট জিবি ডেটা পাবেন তবে ডেইলি লিমিট বলে কিছু থাকছে না।

ইউজাররা নিজেদের ইচ্ছামতো নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রতিদিনকার যতটা প্রয়োজন ততটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। বেঁচে যাওয়া ডেটা যুক্ত হবে পরের দিনের সাথে। শুধুমাত্র চূড়ান্ত ভ্যালিডিটি শেষ‌ হ‌ওয়ার পরেই আপনার অব্যবহৃত ডেটা বাতিল হবে।

এর সুবিধা বিভিন্ন প্রকারের। ধরুন আপনি একটি সিনেমা দেখলেন সারাদিন ধরে। অন্যান্য প্ল্যানে আপনার ডেইলি লিমিট শেষ হয়ে গেলে হাপিত্যেস করে বসে থাকতে হতো আপনাকে। কিন্তু এই প্ল্যানে তার কোনো বালাই নেই। আবার আরেকদিন ধরুন আপনি 100 এমবিও ব্যবহার করলেন না। সেক্ষেত্রে আপনার অব্যবহৃত ডেটা বিফলে যাবে না। এখানেই শেষ নয় চমকের। এই প্ল্যানটি রিচার্জ করলে Amazon Prime Video Mobile Edition-এর ১ মাসের ট্রায়াল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া এয়ারটেলের বিভিন্ন অ্যাপস, যেমন Airtel Xstream Premium, Wynk Music-এর সাবস্ক্রিপশন পাবেন। এবং যদি আপনার গাড়ি থেকে থাকে তবে 100 টাকার FASTag ক্যাশব্যাক‌ও মিলবে।

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026