ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। মোট আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের দোরগোড়ায়। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতি তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এতে এখনও কোনো উদ্বেগের সৃষ্টি হয়নি।
WHO এটাও জানাচ্ছে যে ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা আক্রান্ত লাফিয়ে বাড়লেও মহামারির সৃষ্টি এখনও হয়নি। এই দেশগুলিতে মৃত্যুর হার অনেক কম আছে। WHO-এর মাইক রায়ান বলেছেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলি যথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান-সহ অন্যান্য দেশেও জনঘনত্ব অনেক বেশি ৷ এই জনঘনত্বের তুলনাতে মহামারি সেভাবে বাড়েনি। কিন্তু তিনি সাবধান থাকতে বলেছেন। কোনোরকম ঝুঁকি নিতে বারণ করেছেন।
WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন অবশ্য বলেছেন, ভারত জনসংখ্যা ও আয়তনের নিরিখে আক্রান্তের সংখ্যা খুবই কম। মারিয়া ভ্যান কেরখোভ জানাচ্ছেন যে পিসিআর টেস্টে কোনও ব্যক্তির সামান্য সংক্রমণেও করোনা পজিটিভ-ই দেখাবে৷ কিন্তু কোনও ব্যক্তির যদি করোনার উপসর্গহীন হয়, তা হলে সেক্ষেত্রে সংক্রমণ বলা হবে কিনা, সে বিষয়ে তারা এখন কিছু বলতে পারছেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…