নিউজ

দরিদ্র দেশগুলিতে করোনা ভ্যাকসিন পৌঁছে দেবার জন্য বিপুল অর্থ সাহায্য করতে চান বিল গেটস

করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য সারা বিশ্বের গবেষকরা গবেষণা চালাচ্ছে। এবার এই ভ্যাকসিন তৈরীর জন্য বিপুল পরিমান অর্থ দিতে চাইলেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। তিনি বলেছেন, বিশ্বের দরিদ্র ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া দেশগুলিকে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পৌঁছে দেবার দায়িত্ব নেবেন।আর এই সব ভ্যাকসিনের ডোজ তৈরি করার জন্য তিনি খরচ দিতেও রাজি হয়েছেন। এর আগেও তিনি করোনা গবেষণার জন্য বিপুল পরিমানে অর্থ দিয়ে সাহায্য করেছেন।

জানা গিয়েছে, এই করোনা ভ্যাকসিন তৈরী করার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ইতিমধ্যেই সাহায্য করেছেন। এর পাশাপাশি পেনসালিভানিয়ার বায়োটেক ফার্ম ইনোভিও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণায় আর্থিক সাহায্য করেছেন তিনি। এছাড়া তিনি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন-র সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের নানা দেশে ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেওয়ার জন্য আগাম পরিকল্পনাও করে রেখেছেন বলে জানা গেছে ।

তিনিা বলেছেন যে , এশিয়া,ইউরোপ, আমেরিকার বিভিন্ন কোম্পানির সঙ্গে তার ফাউন্ডেশন যোগাযোগ করবে। যাতে বছরে ১০০ কোটি বা ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরী করা গেলে, তাহলে করোনা আক্রান্ত দেশগুলিতে খুব দ্রুত ডোজ পৌঁছে দেওয়া যাবে। তিনি এটাও বলেছেন, এক দেশে সংক্রমণ বন্ধ হলেই যে মহামারী আটকানো যাবে তা কিন্তু নয়। এই করোনা যুদ্ধে সব দেশকেই একত্রে কাজ করতে হবে। সব দেশকেই এগিয়ে এসে জোটবদ্ধ হয়ে কাজ করার বার্তা তিনি দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026