গরম থেকে মুক্তি, আজ সন্ধ্যার পর হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর
ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। এই গরমের হাত থেকে বাঁচতে আজ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার। শনিবার সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে বৃষ্টি হতে পারে। এর সাথেই হতে পারে ঝড়।
বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্যে আদ্রতা জনিত অস্বস্তি বেড়েছে রাজ্য জুড়ে। তার থেকে স্বস্তি মিলতে পারে আজ সন্ধ্যার পর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহ শেষে দক্ষিনবঙ্গে হতে পারে বৃষ্টি। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭% এবং সর্বনিম্ন ৬০%। গতকাল কলকাতার সর্বনিম্ন ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…