নিউজ

মুরগীতে ‘করোনা’ গুজব, ঝোপ বুঝে কোপ খাসি বিক্রেতাদের

ভারতে করোনা ভাইরাস যেমন ছড়াচ্ছে তেমনি গুজবও রটছে এই মারণ ভাইরাস নিয়ে। আর সেই গুজবের ফলে ক্ষতি হচ্ছে মুরগী ব্যবসায়ীদের। মুরগী নিয়ে গুজবের ফলে এর বিক্রিই প্রায় বন্ধ হয়ে গিয়েছে এবং বাধ্য হশেই কমানো হয়েছে মুরগীর দাম। যার ফলে পোলট্রি ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। মধ্যবিত্তের রান্নাঘরে ঢোকা প্রায় বন্ধ হয়ে গিয়েছে মুরগীর মাংস। গুজব রটেছে “মুরগীতে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস”- এর ফলে স্বাভাবিকভাবেই ভীতির সঞ্চার হয়েছে মানুষের মনে। যার ফলে দামও প্রায় অর্ধেক কমে গিয়েছে মুরগীর মাংসের।

এমন অবস্থা ‘ঝোপ বুঝে কোপ’ – ফেলছেন খাসির মাংস ব্যবসায়ীরা, এমনটাই মত ক্রেতাদের। মুরগীর মাংস খাওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড় এমন অবস্থায় সবাই খাসির মাংসের দোকানে ভিড় বাড়িয়েছেন। যার ফলে সুযোগকে কাজে লাগাচ্ছে খাসির মাংস ব্যবসায়ীরা। ক্রেতারা জানাচ্ছেন, যে খাসির মাংসের দাম ছিল ৫০০ টাকা প্রতি কেজি তা এখন হয়ে দাঁড়িয়েছে ৭০০-৭৫০ টাকা। যার ফলে ক্রেতাদের পকেটে টান পড়েছে অনেকটাই। এমন অবস্থায় আজ সকালে খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) হানা দেয় কলকাতার বাজারে। নিউমার্কেটে খাসির মাংসের দোকানে হানা দেন ইবি আধিকারিকরা। আকাশ ছোঁয়া খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তারা।

আরও পড়ুনঃ পূবালী হাওয়ার সংঘাতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে

মুরগী ব্যবসায়ীদের বেহাল দশাকে কাজে লাগিয়ে খাসির মাংসের দাম বৃদ্ধিকে অনেকে কালোবাজারি বলছেন। ইবি-র শীর্ষ কর্তারা খাসির মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে বলার পর হুশিয়ারী দেন দাম নিয়ন্ত্রণে না আনলে নেওয়া হবে উপযুক্ত আইনি ব্যবস্থা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026