নিউজ

জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন সিন্ধিয়া

আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তারপরে বিজেপি নেতা জাফর ইসলাম তার বাড়িতে যান এবং দুপুর ২টো নাগাদ জাফরের সঙ্গে সিন্ধিয়া বাড়ি থেকে বেরিয়ে ২টো ৪০ মিনিট নাগাদ বিজেপি দপ্তরে যান। ঠিক ৩ টের কিছু মিনিট আগে সিন্ধিয়া বিজেপিতে নাম লেখান।

বিজেপিতে যোগ দেবার ফলে তাকে পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে রাজ্যসভার টিকিট।  এর জন্য মনোনয়ন পত্র পেশ করবেন আগামী ১৩ই মার্চ। সিন্ধিয়া মনোনয়ন পত্র জমা দেবার আগে গোয়ালিয়র গিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন বলে সূত্রের খবর। শর্ত দিয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। অমিত শাহ ও মোদী-র কাছে কেন্দ্রের মন্ত্রীত্বের শর্ত রেখেছিলেন তিনি। খুব শীঘ্রই সেই শর্ত পূরণ করবে বিজেপি সরকার এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন : দেশে তেলের দাম না কমিয়ে কংগ্রেস সরকারকে ফেলতে ব্যাস্ত মোদী, কটাক্ষ রাহুলের

কংগ্রেসের সাথে বেশ কিছুদিন ধরেই সিন্ধিয়ার মতবিরোধ চলছিল। সিন্ধিয়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চাইলেও কংগ্রেস তাকে সরিয়ে কমল নাথকে মুখ্যমন্ত্রী করেন। আর কংগ্রেস তাকে উপমুখ্যমন্ত্রী পদ দিতে চাইলে তিনি তার পরিবর্তে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ দাবি করলে কংগ্রেস সেই দাবিও প্রত্যাখ্যান করে দেয়। এই মতবিরোধ নিয়ে দলে থাকলেও শেষপর্যন্ত মঙ্গলবার তিনি কংগ্রেস ছাড়লেন।  আর তার একদিন পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার সাথে বিজেপিতে যোগ দিলেন সিন্ধিয়া। তার এই যোগদানের অনুষ্ঠানে দিল্লির বিজেপি সদর দপ্তরে অনেক সমথক ও উপস্থিত হয়েছিলেন।  এখন শুধু সিন্ধিয়ার মন্ত্রিত্বের পদ পাওয়া কিছু সময়ের অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026