নিউজ

৫ সেকেন্ডেই করোনার চিহ্নিতকরণ, নয়া পদ্ধতির আবিষ্কার অধ্যাপকের

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্বজুড়েই গবেষকরা নানান রকম ভাবে করোনা ভাইরাস কে জব্দ করার কিংবা সহজে করোনা ভাইরাস ধরতে পারা যায় কি করে তার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ভারতে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে Xray স্ক্যানিংয়ের মাধ্যমে ধরা পড়বে করোনা ভাইরাস এ কেউ আক্রান্ত কিনা। অধ্যাপক কামাল জাইন, তিনি রুড়কি আই.আই.টির অধ্যাপক, তিনি অসাধারণ একটি পদ্ধতি তৈরি করেছেন। যেখানে X- ray scanning এর মাধ্যমে মাত্র ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে জানা যাবে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।

সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভাগের অধ্যাপক হওয়া সত্বেও তিনি জানান, ৬০,০০০ রোগী চেস্ট এক্স-রের মাধ্যমে করোনা ভাইরাস খুব সহজ ভাবেই ধরা পড়েছে। তিনি জানান সাধারণত মৃত্যুর কারণ হচ্ছে সাংঘাতিক নিউমোনিয়া। তবে যে সমস্ত নিউমোনিয়া রোগীদের জীবাণু বাহিত আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে ,তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। আর যাদের করোনা ভাইরাস এজন্য নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, তাদের ফুসফুসকে ভাইরাস সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এই পদ্ধতিটি ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হল কয়েক মিনিটের মধ্যে লক্ষ জনের মধ্যে কেউ এই রোগে আক্রান্ত কিনা, তা জানা যাবে। কার বিশেষ যত্নের প্রয়োজন, কাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন এবং কাকে ভেন্টিলেটর প্রথমে দেওয়া প্রয়োজন, এইসবের তফাৎ এই কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই ভাবেই এই পদ্ধতিটি গোটা চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তবে এখনও পর্যন্ত এই পদ্ধতি গোটা বিশ্বের মধ্যে সম্মতি পায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026