নিউজ

পায়ের আঙুলে লক্ষ্য রাখুন, সামনে এলো করোনা ভাইরাসের নতুন লক্ষণ

করোনা ভাইরাসের নতুন লক্ষণ দেখা দিলো এবার। চিকিৎসকরা বলছেন, করোনার সাধারণ উপসর্গ সর্দি-কাশি বা জ্বর ছাড়াও নতুন একটি লক্ষণ দেখা যাচ্ছে। ইউরোপ ও আমেরিকার চর্ম রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পায়ের আঙুল দেখে বোঝা যাবে সে করোনায় আক্রান্ত কিনা। এই লক্ষণটি বিশেষত শিশু এবং অল্পবয়সীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। গত মার্চ মাসেই ইতালির কিছু চিকিৎসক বলেছিলেন যে, অনেক কমবয়সী রোগী আসছে যাদের পায়ের পাতা এবং আঙুলে প্রদাহ আছে। প্রদাহ গুলি অনেকটা ফ্রস্ট বাইটের মতো।

ইতালির চিকিৎসকরা প্রথম এটির নাম দেন কোভিড টোজ। তারা এটাও জানিয়েছিলেন যে, ইতালির যে অঞ্চল গুলিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি বিশেষত সেই অঞ্চলগুলি থেকেই পায়ের আঙুলে প্রদাহ নিয়ে রোগীরা আসছে। তখনই তারা জানিয়েছিলেন যে, পায়ের আঙুলের এই প্রদাহ করোনার লক্ষণ হতে পারে। কিন্তু তাঁরা এই বিষয়ে গবেষণা না করে জোর দিয়ে কিছু বলতে চাননি।

সম্প্রতি, আমেরিকাতেও একই লক্ষণ দেখা যাচ্ছে। আমেরিকার বস্টনে এই লক্ষণ দেখা যাচ্ছে। যদিও চিকিৎসকরা এখনও এটাকে করোনার লক্ষণ বলতে নারাজ, কারণ এর আগে মার্চে ইতালিতে যে শিশুদের এই একই লক্ষণ দেখা গিয়েছিল তাদের করোনা ধরা পড়েনি। করোনা রোগীদের রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা, যেটা এই মুহূর্তে চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় সমস্যা। সাধারণত জ্বর, সর্দি, কাশি হলে করোনার পরীক্ষা করা হচ্ছে, কিন্তু পায়ের আঙুলে এই প্রদাহও চিকিৎসকদের যথেষ্টই চিন্তায় রেখেছে।

Anirban Kundu

Recent Posts

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026

হাওড়া-শিয়ালদহের পর এবার কলকাতা স্টেশন! আসছে নতুন মেট্রো রুট, যাত্রীদের জন্য বড় সুখবর

কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।…

June 6, 2026

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026