নিউজ

রাজ্য সরকারি কর্মচারীদের ৬ দিনের বেতন কাটার সিদ্ধান্ত সরকারের, জারি নয়া নির্দেশিকা

কেরল : করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের অর্থনীতির বেহাল দশা। ভারতও এর বাইরে নয়। তাই অর্থনীতির হাল ফেরাতে তৎপর হয়েছে সরকার। আর্থিক সংকট কাটাতে ইতিমধ্যে প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু তাতে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এ বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তাই বিভিন্ন রাজ্য এই সংকট মোকাবিলায় নিজেদের মতো করে উদ্যোগ নিতে শুরু করেছে। ভারতের দক্ষিণতম রাজ্য কেরালা ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন কাটার কথা ঘোষণা করেছে।

কেরালার পিনারাই বিজয়ন সরকার ঘোষণা করেছে, সব বিভাগে কর্মরত সরকারি কর্মচারীদের প্রতিমাসের বেতন থেকে ৬ দিনের বেতন কেটে নেওয়া হবে। আগামী ৫ মাসের জন্য এই বেতন কাটা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কেরালার সরকার জানিয়ে দিয়েছে যে, চলতি মাস থেকেই কেটে নেওয়া হবে কর্মচারীদের বেতন।

প্রসঙ্গত, শুধু সরকারি কর্মচারী নয়, বেতন কাটা হবে বিধায়ক – মন্ত্রীদেরও। এর আগের এক ঘোষণায় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, বিধায়ক – মন্ত্রীদের বেতন বা ভাতার ৩০ শতাংশ কেটে নেওয়া হবে। আগামী এক বছরের জন্য কেটে নেওয়া হবে এই টাকা। একইসঙ্গে বিভিন্ন সরকারি বোর্ডের সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মচারীদের বেতনও ৩০ শতাংশ হারে নেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ফান্ড তৈরি করতে সরকারের এমন উদ্যোগ বলে জানা গেছে। বামপন্থী সংগঠনগুলো কেরালা সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিরোধীরা এর তীব্র বিরোধিতা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026