আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কালবৈশাখী সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন-দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,নদীয়ায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বইতে পারে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উপকূলীয় অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানা গেছে। এইরূপ পরিস্থিতি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
আজ সকাল থেকেই ছিলো মেঘলা আকাশ। সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কমে হয় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস যা ছিলো স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ হয় ৫৫-৯১ শতাংশ।
দক্ষিণবঙ্গ ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দেখা যাবে একই ছবি। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং সহ অন্যান্য জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…