Image Collected
দেশে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২৩,০০০ এরও বেশি ও মৃত্যু হয়েছে ৭০০ জনেরও অধিক। করোনায় সুস্থ হয়েছেন ৪,৭৪৯ জন। আর তার মাঝেই জানা গেল এমন এক ঘটনা যা কখনো কেউ আশা করেনি। গত ১৮ এপ্রিল সিজারের মাধ্যমে একটি শিশুর জন্ম দেন এক মহিলা। মহারাষ্ট্রের অওরঙ্গা সিভিল হাসপাতালে জন্ম হয় ওই শিশুটির। তবে ওই মহিলা করোনা পজিটিভ ছিলেন। জন্মের পর শিশুটির দেহে করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই করোনা আক্রান্ত মায়ের থেকে শিশুটিকে আলাদা করে রাখা হয়।
এরপর সদ্যোজাত শিশুর সঙ্গে করোনা আক্রান্ত মায়ের দেখা করানো হল প্রযুক্তির উপর ভর করে। হাসপাতালের কর্মীরাই তার ব্যবস্থা করেন। যার ফলে এমনই এক বিরলতম ঘটনার সাক্ষী থাকলেন মহারাষ্ট্রের অওরঙ্গা সিভিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এবিষয়ে ওই হাসপাতালের চিকিৎসক সুন্দর কুলকার্নি জানিয়েছেন, সদ্যোজাত ও মায়ের থাকার ব্যবস্থা আলাদা করা হয়েছে ভালোর জন্যই।
সদ্যোজাত শিশুটি যাতে সুস্থ ও নিরাপদ থাকে তার জন্যই এই ব্যবস্থা। এএনআইয়ের এই টুইট ভাইরাল হয়ে যায়। তারপরেই প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার পাচ্ছে ভিডিওটি।
এদিকে দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বাধিক করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে সংক্রমিত ব্যক্তির সংখ্যা। ৬,০০০ পার করে গিয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…