নিউজ

লকডাউনে বিশুদ্ধ বাতাস, কমতি দূষনে শ্রীনগর থেকেই দেখা যাচ্ছে মনমুগ্ধকর দৃশ্য

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর একটি ইতিবাচক দিক হলো দূষণের মাত্রা কমে যাওয়া। তাতে প্রকৃতিও সেজে উঠেছে তার মতন করে। ঝকঝকে আকাশ, পাখির কলকাকলিতে এখন মানুষের ঘুম ভাঙ্গে। করোনার আতঙ্ক খানিকটা ভুলিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য। পিরপাঞ্জাল হল হিমালয়ের একটি অংশ। যে অংশটি হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এর দিকে চলে গেছে।

লকডাউন এর ফলে শ্রীনগর থেকে দেখা যাচ্ছে এই পিরপাঞ্জাল পর্বতশ্রেণী। সাংবাদিক ওয়াসিম আন্দ্রাবি এমন অসাধারণ ছবিটি তুলে টুইট করেছেন। সুটলেজ নদীর তীরে এটি অবস্থিত। এ পর্বতশ্রেণী হিমালয় থেকে বিচ্ছিন্ন হয়েছে বিয়াস এবং রবি নদীর দ্বারা। অন্য দিকে রয়েছে চেনাব। গাল্যা পর্বতশ্রেণীও এখানেই দেখা যায়। ছবিটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে।

লকডাউনে প্রকৃতি নিজের খেলা দেখাতে ব্যস্ত। আর হবে নাই বা কেন বুদ্ধিজীবী মানুষ একদিন প্রকৃতিকে কালিতে ভরে দিয়ে উন্নতির শিখরে উঠতে চেয়েছিল। মানুষগুলো ঘরের মধ্যে বন্দি। প্রকৃতি তাই নিজেকে সুন্দরভাবে মেলে ধরেছে। এমনটা হবারই ছিল। গৃহবন্দী দশা থেকে বাঁচতে আমরা কত কিছুই না করছি গান শুনছি, রান্না করছি।প্রত্যেককেই একটু আনন্দে বাঁচার চেষ্টা করছে। তারই মাঝে প্রকৃতির সৌন্দর্য গুলিকে ক্যামেরাবন্দী করতেও অনেকে ভুলছেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026