দেশ

আগামী সপ্তাহে ভয়াবহ হবে করোনা পরিস্থিতি, সতর্ক করল কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ৯ দিন ধরে প্রায় প্রতিদিন ৩ লাখের বেশি মানুষ করণা আক্রান্ত হচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে ইতিমধ্যেই ভেঙে পড়েছে গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থা। তবে এই ভয়ংকরতার এখানেই শেষ নয়। আগামী সপ্তাহে আরও ভয়াবহ হতে পারে দেশে করোনা পরিস্থিতি।

দেশের করোনা পরিস্থিতি বিচার করা এবং তার ভবিষ্যত নির্ধারণ করা এবং সেইসাথে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল কেন্দ্র। এবার সেই বিশেষ কমিটি জানিয়েছে যে ভারতে করোনা সংক্রমনের ভয়াবহতা আরো বাড়বে মে মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে। কিছুদিন আগেই এই কমিটি জানিয়েছিল যে ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ হবে মে মাসের ৫ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে। এমনকি হয়তো দৈনিক সংক্রমণ ৩৫ লাখের গণ্ডি স্পর্শ করতে পারে। তবে সম্প্রতি তারা জানিয়েছে যে এই ভাইরাস দ্রুত ছড়িয়েছে। এই প্রসঙ্গে উপদেষ্টা কমিটির প্রধান এম বিদ্যাসাগর জানিয়েছেন, “আমাদের বিশ্বাস আগামী সপ্তাহেই দেশজুড়ে সর্বোচ্চ হবে করোনা আক্রান্তের সংখ্যা।”

তবে সেই সাথে স্বস্তির খবর দিয়েছে এই কমিটি। তারা জানিয়েছে যে দ্বিতীয় ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। একবার এই গ্রাফ শিখরে পৌঁছালে আবার শীঘ্রই তা কমতে শুরু করবে। তাই তারা জানিয়েছে, জুলাই আগস্ট মাসের পরিকল্পনা করে কোন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা অর্থহীন। কারণ ততদিনে এই দ্বিতীয় ঢেউ থাকবে না। তাই দূরদর্শী পরিকল্পনা করে এখন এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। আগামী ৪ থেকে ৬ সপ্তাহ কঠোর পদক্ষেপ নিলে এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে পারব আমরা।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026