নিউজ

Corona Update : করোনা আক্রান্তের সংখ্যা ৩১৬, দেশজুড়ে শুরু জনতা কার্ফু

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৬। গোটা দেশ আতঙ্কিত, প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক সতর্কতা। ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বিদেশ থেকে আসলেও এমন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যারা সম্প্রতি বিদেশে যান নি, এবং এই ঘটনার পরেই আতঙ্ক বেড়েছে চতুর্গুণ। যতদিন যাচ্ছে দ্বিগুণ বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জনতা কারফিউ জারি করেছে, যার জেরে গোটা দেশ স্তব্ধ, বন্ধ ট্রেন পরিষেবা, রাস্তাঘাট জনশূন্য। এদিন হয়ত নতুন করে আক্রান্তের সংখ্যা কমবে এমনটাই আশা করা হচ্ছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত

আজ গোটা ভারতবর্ষ কার্যত গৃহবন্দী। মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে জনতা কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ সেই কার্ফু পালন করার দিন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে করা ভাষণে মোদীজি রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু-র আবেদন জানান। আজ তাই স্তব্দ গোটা ভারতবর্ষ।

ভারতের বেশ কিছু রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে প্রায় সমস্ত লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেন ও বন্ধ থাকবে। ভারতের রাজধানী দিল্লিতে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে আজ। নয়ডা ও গুরগাঁও-র মেট্রো ও বন্ধ রাখা হবে। কোলকাতাতে কয়েকটি মেট্রো চলবে। প্রধানমন্ত্রী জনতা কার্ফু-তে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন। ইমার্জেন্সি কাজ ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026