গোটা বিশ্বে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। যার ফলে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে। চীনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও এই মারণ ভাইরাস তার প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করেছে সারা বিশ্ব জুড়ে। ইতালি, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রিটেন সহ মোট ১৪৫ টি দেশে ছড়িয়ে গিয়েছে করোনা ভাইরাস।
আরও পড়ুন : করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্ত কলকাতায়
এই মারণ ভাইরাসকে যারা বিশেষত গুরুত্ব দিচ্ছেন না আগামীতে যে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে তারা পড়তে পারেন তাদের প্রতি সাবধান বাণীতে সেই বিষয়ক একটি বার্তা প্রেরণ করেছেন এক করোনা আক্রান্ত ৩৯ বছরের মহিলা। তিনি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বলেছেন এই রোগটি মারাত্মক। যারা ভাবছেন এই ভাইরাসটি নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন নেই তাদের অবশ্যই মত বদল করতে হবে। ভিডিওটিতে দেখা গিয়েছে তার নাকে রয়েছে টিউব এবং তার কথা বলার সময় শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে।
৩৯ বছর বয়সী টারা জেন ল্যাংস্টেন নামক মহিলাটি আরও জানিয়েছেন, বর্তমানে কিছুদিন যথেষ্ট দুরত্ব বজায় রাখতে হবে অপরের থেকে। দুই সন্তানের মা ওই মহিলাটির স্বামী জানিয়েছেন, টারা জেন ল্যাংস্টেন আগের থেকে অনেক সুস্থ আছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…