নিউজ

সকাল থেকেই ফাঁকা স্টেশন চত্বর, জনতা কার্ফুর জেরে স্তব্ধ রেল পরিষেবা

গমগমে স্টেশন চত্বর আজ সকাল থেকেই ফাঁকা, নেই যাত্রী, বাতিল ট্রেন। জনতার জন্য জনতা কার্ফু আজ। আর জনতা কার্ফুর জেরে সকাল থেকেই স্তব্ধ প্রায় গোটা দেশ। রবিবার সকাল ৭-৯ টা পর্যন্ত থাকবে জনতা কার্ফু। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে।জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের ছাড়া সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে গোটা শহর লক ডাউন এ-র পূর্ব প্রস্তুতি রবিবারের জনতা কার্ফু।

এই পরিস্থিতিতে রেলেও নেই যাত্রী।এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রেন যাত্রা বাতিল থাকবে শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত। সেই সঙ্গে বাতিল হয়েছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রতিদিন হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে ভিড় জমজমাট হলেও এদিন সকাল থেকে ভিড়ের চিহ্নমাত্র নেই। দুটি স্টেশন একেবারে ফাঁকা। শহরতলির ট্রেনগুলির সংখ্যাও ন্যূনতম থাকবে রবিবার। রবিবার থেকে বন্ধ থাকবে আইআরসিটিসি-র স্টলও।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ কার্যত গৃহবন্দী ভারত

রাজ্যের পাশাপাশি  দিল্লি এবং মুম্বই স্টেশনেও এক পরিস্থিতি, ফাঁকা স্টেশন চত্বর, নেই কোনো যাত্রী। যদিও দিল্লির স্টেশনে কিছু যাত্রী আছে তবে ট্রেন বাতিল থাকায় সমস্যা হচ্ছে তাঁদের৷

দিনকয়েক পূর্বে জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘জনতা কার্ফু’-চলবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যতিরেকে সকলকে গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026