কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর সেই একই ধারা ফের একবার বজায় রইল। অর্থাৎ, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতার সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছে ৪,১২৯ জন। এখনও পর্যন্ত এটাই রেকর্ড। গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৮৭। যেখানে সুস্থতার হার ৮৮.৮৮ শতাংশ। সুতরাং, সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩,৮৯,৫৭৬ জন। সুস্থ হয়েছে ৩,৪৬,২৬২ জন। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭,০৬৮ জনের।
এদিকে কলকাতায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৯৪ জন আর মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ২,২৫৯ জন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার গত একদিনে করোনা চিত্রটা কলকাতার থেকে একটু বেশি উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৮৭৮ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…