রাজ্য

২ লক্ষ ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য বাইক কিনতে সহজ ঋণ দেওয়া হবে, বড় ঘোষণা মমতার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে আসার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বড় ঘোষণা করলেন। তিনি এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছেন। এই করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে অনেকেই তাদের কাজ হারিয়েছে। এছাড়াও রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা কোন চাকরি পাচ্ছে না।

রাজ্য থেকে বেকারত্ব সমস্যা লাঘব করতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে অনগ্রসর সম্প্রদায়ের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সহজ শর্তে বাইক কেনার জন্য ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই বাইকে বক্স লাগিয়ে কেউ ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে বা ফল বিক্রি করে তাদের কর্ম সংস্থান করতে পারবে। তিনি বলেছেন এরকমভাবে একটা পরিবারে ৫ জন পেলে প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবে।

গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই বাইক কেনার জন্য ঋণ তিনি রাজ্যের ২ লাখ ছেলেমেয়েদের দেবেন। সরকারি ব্যাঙ্ক দিয়ে এই কাজ তাড়াতাড়ি হবে না। তাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে এই বাইক কেনার ঋণ পাবেন যুবক-যুবতীরা। তিনি এও বলেন, বাইক পেলে ছেলে মেয়েরা নিজেদের ইচ্ছামত ফল বা শাড়ি বা যেকোনো জিনিস বিক্রি করে তারা কিছুটা হলেও উপার্জন করতে পারবে ও পরিবারকে সাপোর্ট করতে পারবে।

এছাড়াও তিনি বৈঠকে করোনা পরিস্থিতিতে মেলা না হওয়ার প্রসঙ্গ তুলেছেন। চলতি বছরে কোন মেলা না হওয়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে মমতার আশ্বাস, হয়তো কালী পূজার পর থেকে মেলা করার অনুমতি দেবে সরকার। এমনকি সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে মেলা অনুষ্ঠিত করবে খোদ রাজ্য সরকার। এছাড়া এদিন নবান্ন থেকে ২৫ হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৷ মতুয়া উন্নয়ন পর্ষদের জন্যে তিনি ১০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026