এবার করোনার থাবা মহারাজের বাড়িতে। করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেশ কিছুদিন ধরে জ্বর থাকায় করোনা পরীক্ষা করেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আর সেই রিপোর্টেই করোনা পজিটিভ ধরা পরে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার রাতেই তিনি বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন।
বেশ কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই সময় তিনি নিজেই বিবৃতি দিয়েছিলেন যে খবরটি মিথ্যে। তিনি সুস্থই আছেন। তবে এবার সত্যি করোনা আক্রান্ত হয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভের সাথে বেহালার বাড়িতেই তিনি থাকতেন। চিকিৎসক সৌরভ গাঙ্গুলির মাকে সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন।
বুধবারে রাতে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে দুই দিন আগে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করানো হয়েছিল। এরপর রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…