টেক বার্তা

JIO-তে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে Google

জিওতে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টেক জায়ান্ট গুগল। বুধবার জিওর সাধারণ সভায় একথা জানালেন জিওর চেয়ারম্যান মুকেশ অম্বানি। বুধবার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ছিল রিলায়েন্স জিওর। মুকেশ অম্বানি এদিন বলেন, “জিও প্ল্যাটফর্মের ৭.৭ শতাংশের মালিক হতে চলেছে গুগল।”

এর আগে গত এপ্রিলে জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল ফেসবুক। ৪৩৫৭৩.৬২ কোটি টাকা দিয়ে জিওতে এই ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছিল ফেসবুক। গুগলের বিনিয়োগ ধরলে এই নিয়ে জিও ১৪তম বিনিয়োগ পেলো। করোনার জন্য দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে একের পর এক সংস্থা যখন প্রবল ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন জিও একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। গুগলের হাত ধরে জিওতে এটা ১৪ তম বিদেশি বিনিয়োগ এলো।

এর আগে জিওতে যেসমস্ত কোম্পানি বিনিয়োগ করেছে সেগুলি হলো, ফেসবুক, ৪৩৫৭৩.৬২ কোটি টাকা, সিলভার লেক পার্টনার্স, ৫৬৫৫.৭৫ কোটি টাকা, ভিস্তা ইক্যুইটি পার্টনার্স, ১১৩৬৭ কোটি টাকা, জেনারেল অ্যাটলান্টিক ৬৫৯৮.৩৮ কোটি টাকা, কেকেআর ১১,৩৬৭ কোটি টাকা, মুবাডালা ৯০৯৩ কোটি টাকা, সিলভার লেক ৪৫৪৭ কোটি টাকা, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ৫৬৮৩.৫০ কোটি টাকা, টিপিজি ক্যাপিটাল ৪৫৪৬.৮০ কোটি টাকা, এল ক্যাটারটন ১৮৯৪.৫০ কোটি টাকা, পিআইএফ ১১৩৬৭ কোটি টাকা, ইন্টেল ১৮৯৪.৫০ কোটি টাকা, এবং কোয়ালকম ৭৩০ কোটি টাকা।

এই নিয়ে এখনো পর্যন্ত জিওতে ১ লক্ষ ৫২ হাজার ৫৫ কোটি ৪৫ লক্ষ টাকার বিনিয়োগ করলো বিভিন্ন সংস্থা। বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহক ব্যবহার করে ভবিষ্যতে জিও খুচরো ব্যবসা, শিক্ষা ও পেমেন্টের ক্ষেত্রেও তাদের ব্যবসা বাড়াতে চায়। জিওতে সমস্ত বিনিয়োগকারীদের আশা, খুব শীঘ্রই জিও ভারতের বাজারে বিরাট জায়গা দখল করে নেবে। মোবাইল পরিষেবা থেকে শুরু করে খুচরো ব্যবসা, শিক্ষা, পেমেন্টস সমস্ত ক্ষেত্রেই তারা বিরাট বাজার দখল করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026