নিউজ

২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত বাড়লো ২৪ শতাংশ, শীর্ষে পশ্চিমবঙ্গ

চলতি মাসের শুরুর দিক থেকেই দেশের বিভিন্ন রাজ্যে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ সংক্রমণ গ্রাফের এমন ঊর্ধ্বগতি চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ১৩ হাজারের গণ্ডি স্পর্শ করলেও, বুধবার সংক্রমণ গ্রাফের চিত্র সম্পূর্ণ অন্য। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬ হাজার ৯০৬ জন।

রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমনের ট্রেন্ড দেখলে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় এই জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৬৫৯ জন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। কেরলকে ছাপিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৪৩৫ জন। এছাড়া তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২২৮০ জন, ২২১১ জন ও ৮৯১ জন। সংক্রমনের এমন ঊর্ধ্বগতি বেশ চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। চতুর্থ ঢেউ এর আশঙ্কায় এখন থেকেই একাধিক রাজ্য সংক্রমণের ধারা রুখতে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করতে শুরু করেছে। এমনকি মনিপুর সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দিয়েছে।

দেশের করোনা পরিস্থিতির হিসাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় দেশে করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩.৬৮ শতাংশ। দেশজুড়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের যার মধ্যে সর্বোচ্চ কেরলের। অন্যদিকে, দেশজুড়ে এখনও অব্দি ১৯৯ কোটি ১২ লাখ ৭৯ হাজার ১০ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

Nirajana Nag

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026