নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, দিল্লিতে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণ তাবলিঘি জামাতের সমাবেশ

দিল্লি : চলতি বছরে করোনা সংক্রমণে মার্চের প্রথম থেকেই দেশ জুড়ে চলছিলো কড়া লকডাউন। তার মাঝে দিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিঘি জামাতের সমাবেশে আরো সংক্রমণ ছড়ায়। জামাতের ২৪ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নিজামুদ্দিনের মরকজ ভবনে থাকা ২৩৫৫ জনকেও বের করে আনা হয়েছিল। এখানেই শেষ নয় ওই  দিন এই সমাবেশে ছিলো বহু বিদেশি।

এদের মধ্যে প্রায় সকলেই সামাজিক দূরত্ব না মেনে সরকারি নির্দেশ অমান্য করে এই জমায়েতে সামিল হন। এর মধ্যে প্রায় পাঁচশো জনকে হাসপাতালে পাঠিয়ে বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।কিন্তু সেই নিয়ে দেশ জুড়ে মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসে।

অনেকেই জানায় এই পরিস্থিতিতে কেমন করে এতো মানুষ এক জায়গায় জড়ো হলেন ইত্যাদি।  এর পরই কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী মুখতার আব্বাস নকভি অভিযোগ করেন “তালিবানি অপরাধ” করেছে তাবলিঘি জামাত। এমনকি সম্প্রতি শোনা গিয়েছে তাবলিঘি জামাতের কারণেই দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সরকারি নির্দেশ অমান্য করায় ইতিমধ্যে দিল্লি পুলিস তবলিঘি জামাতের ২৩৩ জনকে গ্রেফতারও করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জামাতে অংশগ্রহণকারী একজনও স্যানিটাজার ও মাস্কের সঠিকভাব ব্যবহার করেনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৫৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। তার মাঝেই এই জমায়েত নতুন করে আরো চিন্তা বাড়াচ্ছে আমজনতার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026