গতকালই ধ্বনি ভোটে পাশ হয়েছে “কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন” এবং “কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চু্ক্তি” সংক্রান্ত বিল। কিন্তু কৃষি সংস্কার সংক্রান্ত বিল নিয়ে ঝামেলা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে গড়ায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের কাছ থেকে মাইক্রোফোন ও রুল বুক নিয়ে টানাটানি করেন ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, কৃষি বিল পাশ করানো নিয়ে এদিন কোনোকিছুই বাদ যায়নি।
রুল বুকে ছিঁড়ে ফেলা, ডেপুটি স্পিকারের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ওয়েলে নেমে বিরোধীদের তপ্ত স্লোগান, সবই হলো কিন্তু বিরোধীদের হারিয়ে শেষমেশ কৃষি বিল পাশ করিয়ে নিল সরকার। রাজ্যসভায় ২৪৫ আসনের মধ্যে এনডিএ-এর রয়েছে ১১৬ সদস্য। কংগ্রেস থেকে তৃণমূল কেউই এই বিলের পক্ষে ছিলো না। এদিন এই বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সরাসরি বলে বসে কৃষকদের মৃত্যুর পরোয়ানা এই ফার্ম বিল।
এবার সেই ঘটনার শাস্তি হিসাবে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন সহ মোট আটজন বিরোধী সাংসদকে বরখাস্ত করলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় বিরোধী সাংসদদের হাঙ্গামার জন্য রবিবারই বেঙ্কাইয়া নাইডু তাঁর বাসভবনে একটি বৈঠক ডাকেন। যেখানে উপস্থিত ছিলীন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
বরখাস্তের তালিকায় রয়েছেন কংগ্রেসের সৈয়দ নাসির হুসেন, রাজীব সতাভ, রিপুন বোরা, সিপিআইএম-এর কেকে রাগেশ, আপের সঞ্জয় সিং, সিপিআইএম এর এলামারাম করিম। অন্যদিকে এদিন আটজন বিরোধী সাংসদের বরখাস্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ”কেন্দ্রের এই সিদ্ধান্ত দুঃখজনক। ফের প্রমাণ হল যে এই সরকার গণতন্ত্রের সম্মান করে না। আটজন সাংসদ কৃষকদের জন্য লড়াই করেছে। আমরা এত সহজে মাথা নিচু করব না। রাজ্য সভা হোক বা রাস্তা, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…